জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন: অগ্নি মহড়া ও র্যালি অনুষ্ঠিত
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার সকালে ভূমিকম্প ও অগ্নি বিষয়ক মহড়া, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত হয়।