চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা
সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্য বছরে ১,৮৬১ কোটি টাকা
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগী বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে। আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগী রেফারেলের বিনিময়ে চিকিৎসকদের কমিশন বাবদ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা লেনদেন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ।