চাঁপাইনবাবগঞ্জে মাদক উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে কুরিয়ারে মাদক পাচার, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমের ক্যারেটে লুকিয়ে মাদক পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় চালানটি থেকে ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। মাদক কারবারিদের এমন অভিনব কৌশল ভেস্তে দিতে জেলা জুড়েই জোরদার করা হয়েছে কড়া নজরদারি।