গাড়ির বাজার
গাড়ি কিনতে ক্রেতার আগ্রহ, আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ল সময়
ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সাড়া এবং গাড়ির বাজারে বাড়তি আগ্রহের কারণে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘সুপার সেল কার বাজার’-এর সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন।