গাড়ি মেলা
অষ্টম সপ্তাহে নতুন ব্র্যান্ড ও উপহারের চমকে আইসিসিবির কার বাজার
সাত সপ্তাহের ধারাবাহিক সাফল্যের পর অষ্টম সপ্তাহেও ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘সুপার সেল কার বাজার’। নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির পাশাপাশি ট্রাক ও বাইকের সমাহার, আকর্ষণীয় মূল্যছাড় এবং গাড়ি কিনলে বিনা মূল্যে আইফোন, ই-বাইক ও স্কুটি পাওয়ার অফার ক্রেতাদের বাড়তি আগ্রহ তৈরি করেছে।