গাড়ি কেনাবেচা
আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপারসেল কারবাজার’
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চালু হয়েছে ‘সুপারসেল কারবাজার’। নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার পাশাপাশি একই জায়গায় অটো লোন ও গাড়ি ফাইন্যান্সিংয়ের তথ্য পাওয়ার সুযোগ থাকছে এই বাজারে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আইসিসিবি প্রাঙ্গণে বসবে কারবাজারটি।