গণপরিবহনে অগ্নিসংযোগ
সরকারের পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার পাশাপাশি পরোক্ষ সহযোগিতার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসব ঘটনার দায় বিএনপি সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।