খালিশপুর
খুলনায় দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
খুলনা নগরীর জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে ১৭ বছর বয়সী এক কিশোরের প্রাণহানি ঘটেছে। সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ আলভী স্থানীয় বয়রা মুজগুন্নী এলাকার বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।