ক্যাপাসিটি চার্জ
লোডশেডিং: বিদ্যুৎ খাতের পুরোনো সংকটের মাশুল দিচ্ছে দেশ
সারা দেশে তীব্র লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়ছে। বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা চাহিদার তুলনায় বেশি হলেও জ্বালানি সংকট, বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ থাকা, বকেয়া বিল এবং বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের নীতিগত দুর্বলতাকে বর্তমান সংকটের বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে মাত্র কয়েক মাস আগে দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের আমলে তৈরি হয়েছে কি এই সংকট? বিদ্যুৎ খাতের গত দেড় দশকের তথ্য ও বিভিন্ন অভিযোগ বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমান পরিস্থিতির পেছনে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা নানা সমস্যা।