কেপটাউন
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকায় রাতভর পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় হামলায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি পানশালায় গুলিতে ১০ জন নিহত হন। দুই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।