কুরআন
কুরআন শিক্ষার নতুন দিগন্ত: যাত্রা শুরু করল কুয়াকাটা কুরআন একাডেমি
সাগরকন্যা কুয়াকাটায় কুরআন শিক্ষার প্রসারে নতুন অধ্যায়ের সূচনা হলো। “এসো কুরআনের পথে” —এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কুয়াকাটা কুরআন একাডেমি। নৈতিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই একাডেমিকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।