কালবেলা
শরীয়তপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে বিএনপি নেতার হুমকি
শরীয়তপুরে সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি খান মোহাম্মদ শিহানকে হুমকি ও চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন নড়িয়া উপজেলা বিএনপির এক নেতা। অভিযুক্ত বিএনপি নেতার নাম মতিউর রহমান সাগর, যিনি সম্প্রতি এক সরকারি কর্মচারীকে মারধরের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর এই হুমকি দেন। সাংবাদিককে এমন হুমকি প্রদানের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।