কাতার এয়ারওয়েজ
ফ্লাইট বাতিলে সৌদিতে ফেরা নিয়ে দুশ্চিন্তায় প্রবাসীরা
ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী। ছুটি শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা অনেক প্রবাসীকে পড়তে হচ্ছে অনিশ্চয়তার মুখে।