কর্মসংস্থানমুখী শিক্ষা
কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বেকারত্ব কমাতে প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষাকে শুধু সনদ অর্জন বা চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, কারিগরি দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে।