কবিরহাট নোয়াখালী
ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের বিদায়, কান্নায় ভারী মালিপাড়ার আকাশ
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য আবু বকর সিদ্দিক পিয়াসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নোয়াখালীর কবিরহাটের মালিপাড়া গ্রামে তাঁর শেষ বিদায়ের মুহূর্তটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক। মাত্র ১৮ মাসের কন্যাসন্তান ফাতেমাকে রেখে পিয়াসের এই আকস্মিক প্রস্থানে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।