ওয়ারেছ আলী মামুন
জামালপুর চেম্বার অব কমার্সের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
জামালপুরের দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২৭ মেয়াদের নবগঠিত কমিটির জমকালো পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।