এসএস পাওয়ার
রামপালের কয়লা সরবরাহে নতুন সমীকরণ, দৌড়ে এসএস পাওয়ারের সরবরাহকারী
রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ টন কয়লা সরবরাহের নতুন চুক্তি পেতে প্রতিযোগিতায় রয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান লিয়ানেক্স করপোরেশন (এস) পিটিই লিমিটেড। প্রতিষ্ঠানটি বর্তমানে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বাঁশখালীর এসএস পাওয়ার ওয়ান লিমিটেডে কয়লা সরবরাহ করছে। নতুন দরপত্রে দুই বাংলাদেশি প্রতিষ্ঠানকে বাদ দেওয়ার পর বিদেশি তিন দরদাতার মধ্যে লিয়ানেক্সের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সময়ে এসএস পাওয়ারে কয়লা সরবরাহের পরিমাণ ও ঘোষিত মূল্য বৃদ্ধি, প্রতিষ্ঠানটির আর্থিক সংকট এবং সরকারি অর্থায়নের সুবিধা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।