এমসি কলেজ
সিলেটের এমসি কলেজ ধর্ষণ মামলার রায়আদালত প্রাঙ্গণে প্রতিক্রিয়া জানালেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবীরা
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে অপর তিন সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে। বহুল আলোচিত এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে স্বস্তি প্রকাশের পাশাপাশি মামলার বিভিন্ন আইনি দিক তুলে ধরেন সংশ্লিষ্ট আইনজীবীরা।