এবিজি স্পোর্টস সিটি
অলিম্পিক থেকে বিশ্বকাপ—বড় আয়োজনের সম্ভাবনায় এবিজি স্পোর্টস সিটি
আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি। আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের মাঠ, ইনডোর-আউটডোর ক্রীড়া সুবিধা এবং প্রশিক্ষণ-সহায়ক নানা সুযোগ-সুবিধার কারণে দেশি-বিদেশি ক্রীড়া সংগঠক ও বিশেষজ্ঞদের কাছে ক্রমেই পরিচিত হয়ে উঠছে এই ক্রীড়া কমপ্লেক্স।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ছে এবিজি স্পোর্টস সিটি
আধুনিক ক্রীড়া অবকাঠামো, আন্তর্জাতিক মানের মাঠ ও প্রশিক্ষণসুবিধা গড়ে তুলে দেশের খেলাধুলায় নতুন সম্ভাবনা তৈরি করছে এবিজি স্পোর্টস সিটি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে গড়ে ওঠা এই ক্রীড়া কমপ্লেক্সে ফুটবল, ক্রিকেট, স্কোয়াশ ও হকিসহ বিভিন্ন খেলার সুযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন, একাডেমির মাধ্যমে নতুন খেলোয়াড় গড়ে তোলা এবং তরুণদের ক্রীড়ামুখী করার উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বসুন্ধরা গ্রুপের এই প্রকল্প।
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট-ফুটবলে লড়বে ১০ বিশ্ববিদ্যালয়
প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আগামী ২৫ অক্টোবর এবিজি স্পোর্টস সিটিতে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০টি দল ক্রিকেট ও ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করবে। চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দল পাবে ৫ লাখ টাকা।