এক দফার আন্দোলন
৮ দফা দাবি না মানলে এক দফার আন্দোলন: বগুড়ায় শফিকুর রহমান
ঢাকায় শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের রংপুরমুখী লংমার্চের বগুড়ার পথসভায় সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ন্যায্য দাবিগুলো অবিলম্বে মানা না হলে অচিরেই দেশজুড়ে এক দফার চূড়ান্ত আন্দোলন শুরু হবে। বগুড়ার মাটিডালী বিমান মোড়ে অনুষ্ঠিত এই বিশাল পথসভায় ব্যাপক মানুষের সমাগম ঘটে।