উপকূলীয় নিরাপত্তা
সুন্দরবনে দস্যু দমনে কঠোর অবস্থানে কোস্ট গার্ড, নিরাপত্তা জোরদারের ঘোষণা
সুন্দরবনে দস্যুতা, মাদক ও মানব পাচার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাহিনীটির দাবি, ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে বনদস্যু চক্রগুলো অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। একই সঙ্গে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।