ইজিবাইক চুরি
নড়াইলে চোরাই ৪টি ইজিবাইক ও মোটরসাইকেলসহ আটক ৩
নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই ইজিবাইক, মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশসহ তিনজনকে আটক করা হয়েছে। সদর উপজেলার বাঁশগ্রাম এলাকায় রাতভর অভিযান চালিয়ে পুলিশ এই চক্রের সন্ধান পায়। দীর্ঘদিন ধরে চালকদের অজ্ঞান করে যানবাহন ছিনতাইয়ের ঘটনায় এই সাফল্য পেল আইনশৃঙ্খলা বাহিনী।