সর্বশেষ

ইউসুফ আলী

প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির চেষ্টা: বিভাগীয় কমিশনার ইউসুফকে স্ট্যান্ড রিলিজ 

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এ-সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁর স্থলে বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে বিদায় জানানোর সময় নির্ধারিত প্রটোকল অতিক্রমের অভিযোগ ওঠার পর এ বদলির আদেশ জারি হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। তবে দুই ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০