আল আসমাউল হুসনা
আল্লাহর ৯৯টি নাম নিয়ে আলেমদের মধ্যে কেন মতপার্থক্য?
মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম বা ‘আল-আসমাউল হুসনা’ মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআন ও হাদিসে এসব নামের ফজিলত বর্ণিত হয়েছে। তবে আল্লাহর নাম কি শুধু ৯৯টিই, নাকি এর সংখ্যা আরও বেশি—এ নিয়ে ইসলামি চিন্তাবিদ ও আলেমদের মধ্যে দীর্ঘদিন ধরে মতপার্থক্য রয়েছে। ৯৯টি নামের নির্দিষ্ট তালিকা নিয়েও বিভিন্ন হাদিসের বর্ণনায় ভিন্নতা দেখা যায়।