আবাসন সংকট
রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা
দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও নগরায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রিয়েল এস্টেট খাত। তবে জমির উচ্চমূল্য, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদহার এবং অনুমোদনপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় সংকটে পড়েছে সম্ভাবনাময় এই খাত। সংশ্লিষ্টদের দাবি, রিয়েল এস্টেট খাতের সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ এবং পরোক্ষভাবে আরও প্রায় এক কোটি মানুষের জীবিকা জড়িত। দেশের জিডিপিতে এ খাত ও সংশ্লিষ্ট শিল্পগুলোর সম্মিলিত অবদান ১৫ শতাংশের বেশি। এ অবস্থায় আবাসন খাতকে পুনরুজ্জীবিত করতে গৃহঋণের সুদহার কমানো, নিবন্ধন ব্যয় যৌক্তিক করা এবং দীর্ঘমেয়াদি আবাসন নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।