অস্ত্র ও গুলি
বরিশালে অস্ত্র ও গুলিসহ সহযোগী হৃদয় আটক, পালালেন ‘রাসেল মেম্বার’
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হালদার ওরফে রাসেল মেম্বারের আস্তানায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ তার এক সহযোগীকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত রাসেল মেম্বার পালিয়ে যেতে সক্ষম হন।