অতিরিক্ত টোল আদায়
অতিরিক্ত টোল থেকে দীর্ঘ যাত্রা, সেন্ট মার্টিনে পর্যটকদের নানা অভিযোগ
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করলেও সেখানে পৌঁছানো ও ফিরে আসার পথে নানা বিড়ম্বনা এখন ভ্রমণের আনন্দকে ম্লান করে দিচ্ছে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট থেকে শুরু করে দ্বীপে অবস্থান এবং ফেরার সময় পর্যন্ত পর্যটকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। জাহাজ ছাড়ার অনির্দিষ্ট সময়, দীর্ঘ নৌযাত্রা, বৈরী আবহাওয়ায় আটকে পড়া, বাড়তি খরচ এবং সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে।