ফিচার
হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি—কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা
ইসলামে ব্যবসা-বাণিজ্য বৈধ উপার্জনের অন্যতম মাধ্যম। তবে এ ক্ষেত্রে সততা, ন্যায়পরায়ণতা, পারস্পরিক সম্মতি ও মানুষের অধিকার রক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে হালাল ব্যবসা, সৎ লেনদেন, প্রতারণা থেকে বিরত থাকা এবং ব্যবসার পাশাপাশি আল্লাহর বিধান ও ইবাদত পালনের বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।
হাজার বছর ধ'রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে...
আমি বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান অভিবাসী । দীর্ঘদিন পর পরিবারের সাথে পূর্নমিলনের জন্য ক'দিন আগে আসা হয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। আমার কানাডা হতে এখানে আসার একদিন পরেই বাংলাদেশ হতে এসেছেন পরিবারের অন্যান্য সদস্যরা। আমরা উঠেছি ওয়েস্টার্ন প্রভিন্সের কোট্টে জেলার বাট্টামুলার অভিজাত এলাকায়। বান্দরনায়েক বিমানবন্দর হতে ৩৭ কিলোমিটার দূরত্বে ছিমছাম শান্ত নিরিবিলি শহর।
সবুজ ছায়ার কলম্বো: এক টুকরো প্রশান্তির শহর
কলম্বোর যে অংশে আমি অস্থায়ী নিবাস গেড়েছি, সে অঞ্চলটি খুবই অভিজাত ও বনেদি। এয়ারবিএনবি বুকিং করার সময় বিষয়টি আমার জানা ছিল না। বাট্টামুলার (Battaramulla) এই আবাসিক এলাকাটিতে বড় বড় শিল্পপতি, ব্যারিস্টার ও ব্যবসায়ীদের বিশাল সব বাড়ি রয়েছে।
নিশীথ আকাশের নীরব কথোপকথন: চাঁদ ও শুক্রের সেই সখ্যভূমিকা
সূর্য নামছিল যেভাবে প্রতিদিন নামে—ধীরে, নিঃশব্দ, অভ্যস্ত ছন্দে। কিন্তু গতকাল, সোমবার সন্ধ্যাদিগন্তে ঢলে পড়ার পরপরই বাংলাদেশের আকাশ যেন হঠাৎ এক ভিন্ন ভাষায় কথা বলে উঠল।
১১৩ম মৃত্যুবার্ষিকীতে অতল শ্রদ্ধাযুগান্তরের প্রধান নেতা বিপ্লবী বাঘা যতীন
১. সংস্কৃতিনগরী কুমারখালী। এ মাটির সদাগন্ধে মাতোয়ারা হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ অনেক মনীষীদের আগমন ঘটে এখানে। বাউল সম্রাট লালন শাহ, কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ ঐতিহাসিক ‘গ্রামবার্ত্তা’র প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার, ওহাবী আন্দোলনের নেতা কাজী মিয়াজান, ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও কৃষক প্রজা পার্টির নেতা, অবিভক্ত বাংলার তিনবারের মন্ত্রী মৌলভী শামসুদ্দিন আহমেদ, কবি ভোলানাথ মজুমদার, সাংবাদিক জলধর সেন, কথাশিল্পী আকবর হোসেন, যোবেদা খানম, ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়, লোক কবি গগন হরকরা সহ অসংখ্য গুণী মনীষীদের জন্মভূমি। এ নগরীর একটি গ্রাম কয়া। এটি সাধারণ কোন গ্রাম নয়।
বদরুদ্দীন উমর অটল মেরুদণ্ডের নিঃসঙ্গ শেরপা
উপমহাদেশের সমাজ, অর্থনীতি, সাহিত্য ও রাজনীতির ধারায় বদরুদ্দীন উমর একজন ব্যক্তি কিংবা প্রাবন্ধিক নন, তিনি নিজেই আপসহীন বুদ্ধিবৃত্তিক এক প্রাতিষ্ঠানিক ঐতিহ্য। ১৯৩১ সালে তাঁর জন্ম এবং দীর্ঘ সাত দশকেরও বেশি সময়ের সৃষ্টিশীল ও প্রদীপ্ত জীবনের অবসান ঘটে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর। আজ তাঁর প্রথম প্রয়াণ দিবসে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালে দেখা যায়—এক জীবনব্যাপী সত্য সাধনা, মেহনতি মানুষের মুক্তির নিরন্তর লড়াই এবং অন্যায়ের সামনে অটল মেরুদণ্ডের এক অনন্য দৃষ্টান্ত। ৫০-এর দশক থেকে শুরু করে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তাঁর বাক্য, কলম ও চলনে তিনি কোনো দিন বিন্দুমাত্র আপস করেননি।