সর্বশেষ

সারাদেশ

বাদাম তোলার সময় বজ্রপাতে ইজিবাইক চালকের মৃত্যু, পঞ্চগড়ে আহত বাবা ও ভাই

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 

সোমবার, ৮ জুন, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও বড়বাড়ি এলাকায় ক্ষেতে বাদাম তোলার সময় বজ্রপাতে মকছেদুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা আবু হোসেন (৫২) ও বড় ভাই মোজাফফর হোসেন (৩৬) আহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত মকছেদুল ইসলাম দুই সন্তানের জনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাবা ও বড় ভাইয়ের সঙ্গে নিজেদের জমিতে চাষ করা বাদাম শুকানোর কাজ করছিলেন তিনি। এ সময় বৃষ্টি শুরু হলে তারা দ্রুত বাদাম তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। হঠাৎ বজ্রপাত হলে তিনজনই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মকছেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত বাবা ও বড় ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই মকছেদুল ইসলামের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন