সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শনিবার, ৬ জুন, ২০২৬ ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং আরও তিনটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় ১৩টি পরিবার ক্ষতির মুখে পড়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিলকিস বেগম হাই স্কুল সংলগ্ন মার্কাস গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল ৯টা ১২ মিনিটে ঘটনাস্থলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়।

তবে একই সময়ে বান্দরবান-রুমা সড়কে একটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়ায় একটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। ফলে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করে দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এর আগেই আটটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও তিনটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই সর্বস্ব হারিয়ে মানবেতর পরিস্থিতিতে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
 

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন