সর্বশেষ

গণমাধ্যম

পদ্মহেম ধাম আখড়াবাড়িতে প্রথম আলোর কবির হোসেনের ওপর হামলা, গুরুতর আহত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পদ্মহেম ধাম লালন সাঁই বটতলা আখড়াবাড়িতে অবস্থানকালে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো–এর চিফ ফটো জার্নালিস্ট (ফিচার) কবির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক কবির হোসেন।

মঙ্গলবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, জাহাঙ্গীর নামে এক ব্যক্তির নির্দেশে ৭–৮ জন দুর্বৃত্ত কবির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।

পদ্মহেম ধাম লালন সাঁই বটতলা আখড়াবাড়িতে সাংবাদিক কবিরের ওপর হামলার পর উদ্ধার করেন স্থানীয়রা। পাশের ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার মাথা ও শরীরের কাটা অংশে সেলাই দেওয়া হয় এবং অতিরিক্ত শারীরিক জটিলতা দেখা দেওয়ায় সিটি স্ক্যান করা হয় বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি বলে অভিযোগ উঠেছে সিরাজদিখান থানা পুলিশের বিরুদ্ধে।

স্থানীয় জাহাঙ্গীরের অনুসারী হামলাকারীদের ছবি তুলতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি চক্র পদ্মহেম ধাম লালন সাঁই বটতলা আখড়াবাড়ির সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। প্রায় দুই দশক ধরে এই আখড়াবাড়ির দেখভাল ও পরিচালনা করে আসছেন সাংবাদিক কবির হোসেন। অভিযোগ রয়েছে, অবৈধ দখলচেষ্টার প্রতিবাদ করায় তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল।

এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন