সর্বশেষ

সারাদেশ

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

শনিবার বিকেলে এ দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল চালক শাহ আলম (৩৯)। তিনি উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে। আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী স্বাধীন কাওসার (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লাবিবা গ্রুপের ‘আহানাত পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উজিরপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে বরিশাল জেলার গৌরনদী উপজেলা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। আহত স্বাধীন কাওসারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল-ঢাকা মহাসড়ক হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন