সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২৪ মে, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি কামরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও সমাজচিন্তায় অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, নজরুল ছিলেন বাঙালি সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রেরণার উৎস, যিনি তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন।

বক্তারা আরও বলেন, তাঁর রচিত বিদ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান প্রজন্মকে নজরুলের আদর্শ ধারণ করে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। 

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন