সর্বশেষ

সারাদেশ

জামালপুর পৌর শহরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ২৪ মে, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় বাসিন্দারা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।

রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে শহরের বাইপাস এলাকায় এ অবরোধ শুরু হয়। পরে প্রায় আড়াই ঘণ্টা পর, দুপুর দেড়টার দিকে পৌরসভার সহকারী প্রকৌশলীর আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান, শহরের চারটি এলাকার মানুষ প্রায় ১৮ থেকে ১৯ বছর ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন। এর ফলে প্রায় ৫০০ একর কৃষিজমি দীর্ঘদিন ধরে আবাদ করা সম্ভব হচ্ছে না। তাদের অভিযোগ, অতিরিক্ত পানি ঘরে ঢুকে পড়ছে, এমনকি স্থানীয় মসজিদেও পানি প্রবেশ করছে। এছাড়া জলাবদ্ধতার কারণে বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে গেছে বলেও তারা জানান।

তাদের ভাষায়, “ঘরে থেকে মরার চেয়ে রাস্তায় নেমে আন্দোলন করছি।”

তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় ধানসহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। প্রায় ১৯ বছর ধরে একই সমস্যার মধ্যে বসবাস করতে হচ্ছে বলেও দাবি তাদের। পৌরসভা ও প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও শুধু আশ্বাস মিলেছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি বলে জানান আন্দোলনকারীরা। তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে এবং আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন