সারাদেশ
জামালপুরে রামিসা হত্যাকাণ্ডের আসামি ও নারী-শিশু ধর্ষণকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রামিসা হত্যাকারী ও নারী-শিশু ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন
ফজলে এলাহী মাকাম, জামালপুর
রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে রামিসা হত্যাকাণ্ডের আসামি ও নারী-শিশু ধর্ষণকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকালে প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান রবিউল ইসলাম রাজন, প্রধান শিক্ষক এস এম নাসিব (রিকো), শিক্ষার্থী দিব্য ও ফাতিহা ওয়াসীনাত, এবং অভিভাবক মোঃ রাসেল ও শর্মী চৌধুরী তুলি সহ আরও অনেকে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে রামিসার ধর্ষণ ও হত্যার আসামি সোহেল রানার দ্রুততম সময়ে ফাঁসি কার্যকরের দাবি জানান।
১৬৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন