সর্বশেষ

সারাদেশ

বরগুনা শিক্ষক সমিতির কার্যালয়ের তালা ভেঙে দখল নিল নবগঠিত কমিটি

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

রবিবার, ২৪ মে, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় দখল নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ দাবি করেছেন, পূর্বের কমিটি অবৈধ এবং তারা সকল নিয়ম-কানুন মেনে বৈধভাবে নতুন কমিটি গঠন করেছেন।

জানা যায়, বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় দখলের আগে সমিতির সদস্যবৃন্দ বরগুনা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীনের সাথে জেলা পরিষদ কার্যালয়ে একটি পরিচয় পর্বে মিলিত হন।

পরে শিক্ষক নেতৃবৃন্দ বরগুনার শের-ই-বাংলা সড়কে অবস্থিত প্রাথমিক শিক্ষক সমিতির তালাবদ্ধ কার্যালয়ে যান এবং তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর উপস্থিত অন্যান্য শিক্ষকরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন