সর্বশেষ

সর্বশেষ

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই সরকারের অন্যতম প্রভাবশালী মুখ ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে উঠেছে রাষ্ট্রীয় তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের গুরুতর অভিযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের মেয়াদে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই সাবেক উপদেষ্টার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা (আনুমানিক ৯০ কোটি মার্কিন ডলার) পাচারের সুনির্দিষ্ট অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সংকটে ঐক্যের আহ্বান হুইফ নিজানের

জাতীয় সংকট মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইফ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেছেন, রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে, তবে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবার অবস্থান এক হওয়া প্রয়োজন।

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন রাখায় ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গার সদর উপজেলার হিজলগাড়ী বাজারে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণের অভিযোগে একটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মিজোরাম থেকে দুই বছর পর ফিরলেন বম সম্প্রদায়ের ১৮ জন

দীর্ঘ দুই বছর পর ভারতের মিজোরাম থেকে বান্দরবানের থানচি উপজেলার নিজ পাড়ায় ফিরেছেন বম সম্প্রদায়ের তিন পরিবারের ১৮ সদস্য। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় তাঁদের নিজ নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয়। দেশে ফিরে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। শিশুদের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় পতাকা।

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকালে জেলা শহরের ৫ নম্বর ওয়ার্ডে গোসল করতে নেমে প্রাণ হারায় চতুর্থ ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এই দুই খুদে শিক্ষার্থী। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সাতক্ষীরায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার কলারোয়ায় উসকানিমূলক স্লোগান ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।